মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

আজ থেকে শুরু নোবেল বিজয়ীদের নাম ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ থেকে শুরু হচ্ছে ২০১৯ সালের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। এবার পুরস্কারের জন্য ২২৩ জন এবং ৭৮টি প্রতিষ্ঠানকে মনোনয়ন দেয়া হয়েছে।

বিভিন্ন বিষয়ের নোবেল কমিটিগুলোর ঘোষণা অনুযায়ী, ৭ অক্টোবর (সোমবার) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় স্টকহোম ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে চিকিৎসাবিদ্যায়, ৮ অক্টোবর (মঙ্গলবার) বিকেল পৌনে ৪টায় দ্য রয়াল ইনস্টিটিউট অব সায়েন্স থেকে পদার্থবিদ্যায়, ৯ অক্টোবর (বুধবার) পৌনে ৪টায় রয়াল ইনস্টিটিউট অব সায়েন্স থেকে রসায়নবিদ্যায়, ১০ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৫টায় দ্য রয়াল সুইডিশ একাডেমি থেকে সাহিত্য এবং ১১ অক্টোবর (শুক্রবার) নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করবে।

১৪ অক্টোবর (সোমবার) বিকেল পৌনে ৪টায় রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্স ঘোষণা করবে দ্য ব্যাংক অব সুইডেনের দেয়া বিকল্প নোবেল পুরস্কারখ্যাত অর্থনীতির বিজয়ীর নাম।

অলিখিত নিয়ম অনুযায়ী ‘সাহিত্যে’ নোবেল পুরস্কার ঘোষণার দিনক্ষণ সাধারণত আগে থেকে জানানো হয় না। তবে এবার সাহিত্য পুরস্কারের ঘোষণার তারিখটাও ইতোমধ্যে জানানো হয়েছে, যা নোবেল পুরস্কার প্রদানের ইতিহাসে প্রথম।

গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছিল সুইডিশ একাডেমি। পরবর্তীতে যার পক্ষে যুক্তি দেখানো হয়েছিল, মাত্রাতিরিক্ত দুর্বল একাডেমি এবং বহির্বিশ্বে একাডেমি অতিমাত্রায় বিশ্বাসযোগ্যতা হারানোর কারণে নোবেল কমিটি সিদ্ধান্তটি নিয়েছে।

বিশ্লেষকদের মতে, ২০১৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী বাছাইয়ের কাজ অনেক দূর আগালেও শেষ পর্যন্ত পুরস্কারটি আর দেয়া হয়নি। সেই কারণে চলতি বছর একই সঙ্গে ২০১৮ ও ২০১৯ সালের সাহিত্যে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

প্রধানত রসায়নবিদ্যা, চিকিৎসাশাস্ত্র, পদার্থবিজ্ঞান, শান্তি ও সাহিত্যে বিশেষ অবদান এবং কৃতিত্বের জন্য নোবেল ফাউন্ডেশন সুইডেন এবং নরওয়েজিয়ান নোবেল কমিটি বিশ্বের সবচেয়ে দামি ও সম্মানজনক পুরস্কারটি দিয়ে থাকে। আলফ্রেড নোবেলের উইলে এই পুরস্কারগুলোর কথা উল্লেখ থাকলেও তখন অর্থনীতিতে পুরস্কার প্রদানের বিষয়টি বলা হয়নি।

১৯৬৮ সালে দ্য ব্যাংক অব সুইডেনের বিশেষ সিদ্ধান্ত অনুযায়ী অর্থনীতিতে