শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

জামেয়া আঙ্গুরায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা; শায়খ জিয়া উদ্দীনকে সম্মাননা স্মারক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের উদ্যোগ কৃতিছাত্র সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকা থেকে নতুন মাদরাসা মিলনায়তনে জামেয়ার মুহতামিম শায়খ মাওলানা জিয়া উদ্দীনের সভাপতিত্বে অুনষ্ঠান শুরু হয়।

জামিয়া মাদানিয়া আঙ্গুরার শিক্ষক মাওলানা আসআদ উদ্দিন আল মাহমুদ, মাওলানা বিলাল আহমদ ইমরান ও হাফিজ মাওলানা ফরহাদ আহমদের যৌথ পরিচালনায়  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ ইসমাঈল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের দফতর সম্পাদক মাওলানা ওসিউর রহমান, লেখক-গবেষক মুসা আল হাফিজ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা এনামুল হক, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল খালিক কাসিমী, মাওলানা জমির উদ্দীন, হাজি হোসেন আহমদ, মাস্টার জামাল উদ্দীন, মাস্টার জিয়াউল ইসলাম, হাজি আব্দুল্লাহ, মাওলানা আব্দশ শাকুর প্রমুখ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি মুজিবুর রহমান, মাওলানা ফারুক আহমদ, মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা সালেহ আহমদ সালিক, মাওলানা আতিকুর রহমান, মাওলানা সৈয়দ আব্দুর রহমান, মাওলানা কামাল উদ্দীন, মুফতি আবু ইউসুফ, মাওলানা তোফায়েল আহমদ, হানিফ উদ্দীন, হাফিজ মারুফুল হাসান, মাওলানা সাহেদ আহমদ, মো. রাজু আলম, জুবের আহমদ, মাওলানা আব্দুল মান্নান, রুহুল আলম, আব্দুর রউফ, নাজিম উদ্দীন নাইস উদ্দীন, মাওলানা রায়হান আহমদ, হাফিজ আব্দুল্লাহ, আবুল কালাম প্রমুখ।

সভায় মাদরাসা শিক্ষাবোর্ডে মেধাতালিকায় স্থান পাওয়া ৪ জনসহ মোট ২৪ জন মুমতাজপ্রাপ্তকে সংবর্ধনা দেয়া হয়। সভা শেষে এলাকাবাসী সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে মাদরাসার মুহতামিম শায়খ জিয়া উদ্দীনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ