মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

বুয়েট ছাত্র ফাহাদ হত্যা : বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুয়েটের শেরে বাংলা হলে খুন হওয়া শিক্ষার্থী আবরার ফাহাদের কুষ্টিয়ার বাড়িতে চলছে শোকের মাতম। জেলার কুমারখালী উপজেলা কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে মেধাবী ছেলের মৃত্যুর খবরে মা ছালেহা খাতুন বারবার মূর্ছা যাচ্ছেন।

এমন অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারছে না পরিবারের সদস্যরাসহ প্রতিবেশীরা। ভেজা চোখে তারা এই হত্যাকাণ্ডের বিচার চাইছেন।

এলাকাবাসী এবং আবরারের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, স্কুল জীবন থেকেই সে মেধাবী, কোনও রাজনৈতিক সংগঠনের সঙ্গে তার কোনও সম্পৃক্ততা নেই। তবে তিনি যথেষ্ট ধার্মিক ছিলেন।

নিহত আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ জানান, কী কারণে এই হত্যাকাণ্ড সেই ধারণাও নেই তাদের। আজ সকাল ১০টায় আবরারের বাবা বরকতউল্লাহ’র কাছে ফোন করেন ফাহাদের এক রুমমেট। প্রথমে ফোন করে অসুস্থতার কথা জানালেও কিছুক্ষণ পরে ফোন দিয়ে আবরার ফাহাদের মৃত্যুর খবর দেয় তার বন্ধুরা।

নিহত ফাহাদ রায়ডাঙ্গা গ্রামের ব্র্যাকের সাবেক কর্মকর্তা বরককউল্লাহ ছেলে। তিনি বুয়েটের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হন।

উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) পিটিয়ে হত্যা করা হয়। রোববার দিবাগত রাত তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের শেরে-বাংলা হলের নিচতলা থেকে আবরারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল ও সহ সভাপতি ফুয়াদকে আটক করেছে পুলিশ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ