শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

আবরার হত্যাকে 'অনাকাঙ্ক্ষিত' উল্লেখ করে বুয়েটের 'অস্পষ্ট' তদন্ত কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার ঘটনায় চকবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এটি হত্যাকাণ্ড হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃক এটিকে অনাকাঙ্ক্ষিত মৃত্যু উল্লেখ করায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। একইসঙ্গে তদন্ত কমিটির রিপোর্ট কবে প্রকাশ করা হবে, কারা সদস্য সেসবের কিছু উল্লেখ না থাকায় এটিকে অস্পষ্ট কমিটি হিসেবে অ্যাখা দিয়েছেন তারা।

সোমবার (৭ অক্টোবর) আবরার হত্যায় বুয়েটের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাধারণ ডায়েরি (জিডি) ও তদন্ত কমিটি গঠন করার কথা জানানো হয়।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইদুর রহমানের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রোববার রাতে শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে আবাসিক ছাত্র আবরার ফাহাদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় চকবাজার থানায় জিডি করা হয়েছে। জিডির ধারাবাহিকতায় পুলিশ প্রশাসন ইতোমধ্যে তাদের তদন্ত কার্যক্রম শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ