বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি ধারের টাকা পরিশোধ না-করায় খুন, গ্রেপ্তার ৩

'দুর্নীতিবিরোধী অভিযান সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাষ্ট্রপতি মুহাম্মদ আব্দুল হামিদ দেশ থেকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও জুয়াসহ সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে সরকারের চলমান অভিযানকে সফল করার সবার প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার বঙ্গভবনে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দুর্নীতি দেশের আর্থ সামাজিক উন্নয়নে সবচেয়ে বড় বাধা। কাজেই চলমান দুর্নীতি বিরোধী অভিযানকে সফল করতে সবাইকে অবশ্যই এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, আমি নিজে অন্যায় করি না, অন্য কাউকেও অন্যায় করতে দিব না। সবাইকে ধর্মীয় অনুশাসন অনুযায়ী সব ধরনের দুর্নীতি ও অন্যায় আচরণ দূর করার নীতিগতভাবে অঙ্গীকার করতে হবে। ধর্ম অন্যায় কাজ করতে নিষেধ করে।

রাষ্ট্র প্রধান বলেন, তাহলেই আমরা আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে যেতে পারব এবং উন্নয়নের পাশাপাশি দেশে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ