বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি ধারের টাকা পরিশোধ না-করায় খুন, গ্রেপ্তার ৩

আবরার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত ট্রাইব্যুনালে বিচারের দাবি ছাত্র মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যায় জড়িত সকল খুনীদের দ্রুত ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর।

তিনি বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তির প্রতিবাদ করায় আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আবরার হত্যার সুষ্ঠু বিচার না হলে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

বুয়েটের মেধাবী ছাত্র আবরারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

৯ সেপ্টেম্বর বুধবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি ইমরান হোসাইনের সভাপতিত্বে ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি আজীজ উল্লাহ আহমদীর পরিচালনায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব শেখ গোলাম আসগর, অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, ছাত্র মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ শাহিন, আবদুল গাফফার, শাব্বির আহমদ, খন্দকার সাহাব উদ্দিন আহমদ, মাওলানা সাইফউদ্দিন আহমদ, কাজী আরিফুর রহমান, এনামুল হক সাদী, মুহাম্মদ রিয়াজুল ইসলাম, মুহাম্মদ সালমান, নূর মুহাম্মদ প্রমুখ।

মানববন্ধনে ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মুনাজাত পরিচালনা করেন খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ