শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

কুরআনে বর্ণিত 'আবাবিল' কোন বিশেষ পাখির নাম কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জনসাধারণের অনেকেই মনে করে থাকেন, কুরআনে বর্ণিত ‘আবাবিল’ কোনো বিশেষ পাখির নাম। কিন্তু আবাবিল কোনো বিশেষ পাখির নাম নয়।

যে সমস্ত পাখির দ্বারা কংকর নিক্ষেপের মাধ্যমে আল্লাহ তাআলা আবরাহার আসহাবুল ফিলকে ধ্বংস করে দিয়েছেন এবং কা’বাকে রক্ষা করেছেন তাদের কথা সুরা ফিল-এ এভাবে এসেছে-

وارسل عليهم طيرا ابابيل

এই আয়াতের অর্থ হল, এবং আল্লাহ তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন।

এখানে ‘আবাবিল’ শব্দটি ‘ইববালা’-এর বহুবচন এর অর্থ ‘ঝাঁকে ঝাঁকে, দলে দলে’। উদ্দেশ্য হল, অনেক পাখি পাঠানো হয়েছিল।

সাধারণ মানুষ মনে করে যে, ‘আবাবিল’ বলে ঐ পাখিগুলোর নাম বুঝানো হয়েছে। এ ধারণা ঠিক নয়। আসলে আবাবিল অর্থ ঝাঁকে ঝাঁকে।

এখন কথা হল, যে পাখি দ্বারা আসহাবুল ফিলকে ধ্বংস করা হয়েছে, সেই পাখিগুলোর নাম কী? এ বিষয়ে কুরআনে কিছু বলা হয়নি এবং এ বিষয়ে ইতিহাসের বক্তব্যও বিভিন্ন ধরনের।

-ওএএফ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ