বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি ধারের টাকা পরিশোধ না-করায় খুন, গ্রেপ্তার ৩

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করে এবছর রসায়নে নোবেল জিতেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপানের তিন রসায়নবিদ। তাদের সম্মানী হিসেবে ১১ লাখ মার্কিন ডলারও দেয়া হচ্ছে।

বুধবার সুইডেনের স্থানীয় সময় বেলা পৌনে ১২টায় রসায়নে এ তিন বিজ্ঞানীর নোবেল জয়ের ঘোষণা দিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি। এ পর্যন্ত ১৮১ জনকে রসায়নে নোবেল পুরস্কার দেয়া হয়েছে।

রসায়নের নোবেল জয়ী এ তিন বিজ্ঞানী হলেন- জার্মান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন বি গুডনাফ, যুক্তরাজ্যের বিংহ্যামটন বিশ্ববিদ্যালয়ের রসায়নবিদ এম স্ট্যানলি হুইটিংহ্যাম ও জাপানের মিজো বিশ্ববিদ্যালয়ের রসায়নবিদ আকিরা ইয়োশিনো

নোবেল কমিটিগুলোর ঘোষণা অনুযায়ী- ১০ অক্টোবর বিকেল ৫টায় দ্য রয়্যাল সুইডিশ একাডেমি থেকে সাহিত্য এবং ১১ অক্টোবর নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে, ১৪ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ