মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

সিলেটের শিশু নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের শিশু মোজাম্মেল হোসেন নাঈম (১১) হত্যায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুর ১২টায় সিলেট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মুহিতুল হক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার পুরান তেতলী গ্রামের মৃত মো. আফতাব আলীর ছেলে মো. ইসমাইল আলী (২২), একই গ্রামের মো. ইছহাক মিয়া ওরফে ইছহাক আলীর ছেলে মো. মিঠুন মিয়া (২০) ও তার ভাই রুবেল (১৮), দক্ষিণ সুরমা থানার দক্ষিণ ভার্থখলা ডি-ব্লকের ডিপটি ওরফে রুবেলের ছেলে বিপ্লব ওরফে বিপলু (১৮)। এ মামলার অপর এক আসামি জুনেদ হোসেন খালাস পেয়েছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম এহিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, লিটল স্টার কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র মোজাম্মেল হোসেন নাঈমকে ২০১১ সালের ১৪ আগস্ট রাতে বাড়ি থেকে অপহরণ করে হত্যা করা হয়। নাঈম দক্ষিণ সুরমা উপজেলার পুরান তেতলী গ্রামের আবদুল হকের ছেলে।

পর দিন মরদেহ বাড়ির পাশের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়। ২০ আগস্ট নাঈমের বাবা আব্দুল হক বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে দক্ষিণ সুরমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী)-এর ৭/৩০ ধারায় একটি মামলা করেন।

তদন্ত শেষে ২০১১ সালের ২৬ নভেম্বর দক্ষিণ সুরমা থানার এসআই মো. হারুন মজুমদার পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশিট জমা দেন। দীর্ঘদিন ধরে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে এ মামলার রায় ঘোষণা করা হল।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ