মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

সন্তানের নাম 'আবরার ফাহাদ' রাখলেন পুলিশ কনস্টেবল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুয়েটছাত্র আবরার হত্যার ঘটনায় দেশজুড়ে চলছে প্রতিবাদ। এমতবস্থায় এক পুলিশ কর্মকর্তা তার নিজের সদ্য জন্ম নেয়া সন্তানের নাম রেখেছেন আবরার ফাহাদ।

বুধবার দুপুর সাড়ে ১২ টায় রাজধানীর একটি হাসপাতালে জন্ম নেয় পুলিশ বাহিনীর কনস্টেবল শামীম হাসানের প্রথম পুত্র সন্তান। বর্তমানে তিনি র‍্যাবে কর্মরত আছেন।

পুত্র সন্তান জন্ম নেয়ার পর কনস্টেবল শামীম ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আজ (বুধবার) আমি পুত্র সন্তানের বাবা হলাম। মাশাআল্লাহ আমার সন্তানের নাম রেখেছি, এই মুহুর্তে সবার প্রিয় দেশের প্রথম ভাবনা শহীদ এর নামের প্রতি সম্মান রেখে ‘আবরার ফাহাদ।’

ইনশাআল্লাহ আমার সন্তানকে বর্তমান প্রচলিত পশ্চিমা উচ্চ ডিগ্রী এবং জঙ্গিবাদী ধর্মীয় মোল্লাদের থেকে দুরে রাখিয়া একজন দানশীল, গরীব দু:খী মানুষের সেবক হিসাবে সমাজের বুকে প্রতিষ্ঠিত করব। সবাই দোয়া করবেন মহান আল্লাহ যেন আমার নেক আশা কবুল করেন।'

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ