শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

তৈরি হচ্ছে ২০২০ সালের কাবার গিলাফ; কয়েকটি অজানা তথ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এখন থেকেই কাজ শুরু হয়েছে ২০২০ সালের কাবার গিলাফের। আগামী বছরের জন্য এ গিলাফ (কিসওয়া) ৬৭০কেজি কালো রঙের রেশমি কাপড়ে ১২০কেজি সোনার থ্রেড ও ১০০কেজি রৌপ্য সুতো দিয়ে তৈরি শুরু হয়েছে।

দ্যা ইসলামিক ইনফরমেশন সৌদি প্রেস এজেন্সির বরাতে জানা যায়, এ গিলাফ বা কিসওয়ার প্রস্তুতির জন্য প্রায় ২০০ জন নিযুক্ত রয়েছেন।

সম্প্রতি, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ কমপ্লেক্সে ফরাসী কনস্যুলেট, মোস্তফা মিহরাজি এ গিলাফ পরিদর্শন করেছেন।

তিনি পরিদর্শনে গিয়ে অভিভূত হোন। প্রায় ২০০ জন বিশ্ব বিখ্যাত ইঞ্জিনিয়ার ও অভিজ্ঞ কারিগরদের উপস্থিতিতে তৈরি হচ্ছে পবিত্র কাবা শরিফের গিলাফ। যেটা কিসওয়া নামে প্রসিদ্ধ।

তিনি বলেন, কিসওয়া তৈরি করা একটি সাধনার বিষয়। এটি একটি আশ্চর্য শিল্পকর্ম। অনেক যত্ন ও আবেগের সঙ্গে মন-হৃদয় দিয়ে করতে হয়।

একটি কিসওয়াতে পাঁচ টুকরো কাপড় থাকে। এই টুকরোগুলির মধ্যে চারটি কাবার চার দিক দিয়ে দেয়া হয়। আর পঞ্চমটি বোরকা বা যা দরজার পর্দা হিসেবে ব্যবহার হয়।

কিসওয়ার উপর আরবিতে স্বর্ণ দিয়ে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলাল্লাহ, আল্লাহু জাল্লে জালালুহু, সুবহানাল্লাহু ওয়া বেহামদিহি, সুবহানাল্লাহিল আযিম এবং ইয়া হান্নান, ইয়া মান্নান। এ গিলাফটির দাম আনুমানিক ২২ মিলিয়ন ডলার ধারণা করা হয়।

বিভিন্ন দেশের বড় বড় দক্ষ এবং প্রশিক্ষিত কর্মীদের এ রাজকীয় কালো কিসওয়া তৈরি করার জন্য নিয়োগ দেওয়া হয়।

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ