মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

কাতারের হিফজ বিভাগে নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারের নারীরা কুরআন হিফজ করায় আগ্রহ দেখা দিয়েছে। মাত্র তিন মাসে কাতারে ২০ হাজার নারী কুরআন হিফজ কোর্সে অংশগ্রহণ করেছেন।

কাতারে নারীদের জন্য কুরআন প্রশিক্ষণ সেন্টারে এসকল নারীগণ অংশগ্রহণ করেছেন। কাতারের ইসলামিক এবং আওকাফ মন্ত্রণালয়ের আওতাধীন ধর্মীয় গাইডেন্স ও প্রচার বিভাগের তত্ত্বাবধায়নে ২১টি কুরআন হেফজ সেন্টার খোলা হয়।

কাতারের নাগরিক এবং সেদেশে বসবাসকৃত বিদেশী নাগরিকগণ বিশেষ করে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এবং সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত মহিলারা স্বতঃফুর্তভাবে অংশগ্রহণ করেছেন।

কাতারের ইসলামিক এবং আওকাফ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেদেশের নারী ও শিশুদের জন্য বিভিন্ন কোর্সও অনুষ্ঠিত হয়েছে। এই কোর্সগুলোতে অংশগ্রহণের মাধ্যমে কাতারের নারীরা কুরআন পড়া, আরবি অক্ষর শুদ্ধভাবে উচ্চারণ করা, কুরআনের কিছু অংশ হেফজ করা, তাফসির এবং তাজবিদ সম্পর্কে অবগত হয়েছেন।

২০১৯ সালের দ্বিতীয় তিন মাসে (এপ্রিল থেকে জুলাই পর্যন্ত) কুরআন প্রশিক্ষণের আলোকে সকাল ও বিকালের পর্বে ৭১৮টি কোর্স অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও কাতারের নারীরা “সাহায়িবুল খাইর” নামক ১৩টি কুরআনিক প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ