রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান

মসজিদে হারাম ও নববিতে নতুন ইমাম-খতিব হিসেবে নিয়োগ পেলেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র মক্কা নগরীতে অবস্থিত মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে বেশ কয়েকজন নতুন খতিব ও ইমাম নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত খতিবরা আগে থেকে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন।

শনিবার (১২ অক্টোবর) খাদেমুল হারামাইন বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশে মসজিদুল হারামাইন বিষয়ক অধিদপ্তর প্রধান শায়খ ড. আবদুর রহমান সুদাইস এই ঘোষণা দেন।

মসজিদে হারামে খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ডা. বানদার বিন আবদুল আজিজ বালিলাহ ও শায়খ ডা. আবদুল্লাহ বিন আওয়াদ আল জুহানি। তারা দীর্ঘদিন ধরে মসজিদে হারামের বিভিন্ন ওয়াক্তের নামাজের ইমামতি করে আসছিলেন।

আর ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ডা. ইয়াসির আদ দাওসারি। তিনি কয়েকবছর আগে তারাবির ইমাম হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এখন থেকে তিনি ইমামতির দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে মসজিদে নববীতে একজনকে নতুন খতিব ও দুইজনকে নতুন ইমাম নিয়োগ দেওয়া হয়েছে। খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ডা. আহমদ বিন তালিব হুমাইদ। শায়খ তালিব আগে থেকেই মসজিদে নববীতে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন।

আর ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ডা. আহমদ বিন আলী হুজাইফি (মসজিদে নববীর বর্তমান প্রবীণ ইমাম ও খতিব শায়খ হুজাইফির সন্তান) ও শায়খ ডা. খালেদ বিন সুলাইমান মুহান্না। তারাও বেশ কয়েক বছর ধরে তারাবির ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ