মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

বুয়েটে ভর্তি পরীক্ষা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ (সোমবার) সকাল ৯টায় পরীক্ষা শুরু হয়। দুপুুর ১২টা পর্যন্ত ৩ ঘন্টার লিখিত পরীক্ষা চলবে। এতে ১ হাজার ৬০টি আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন ১২ হাজার ১৬১ জন।

ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও তড়িৎ ইলেকট্রনিক কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. প্রাণ কানাই সাহা জানান, ভর্তির জন্য ১৬ হাজার ২৮৮ জন আবেদন করেছিল। এর মধ্যে যাচাই-বাছাই করে ১২ হাজার ১৬১ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে।

এদিন বুয়েট কর্তৃপক্ষ মাইকে ঘোষণা করছিলেন, শুধু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীরাই ভেতরে প্রবেশ করতে পারবেন। অভিভাবকরা গেটের ভেতরে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার্থীদের প্রবেশপত্র খুলে উঁচু করে তা হাতে নিয়ে গেটের দিকে এগোনোর জন্য আহ্বান করছি।

নিরাপত্তার স্বার্থে বুয়েট ক্যাম্পাসের ভেতরে অভিভাবকদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলেও জানানো হয় মাইকে।

এদিকে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় চলমান আন্দোলন দু’দিনের জন্য শিথিল করা হয়েছে। বুয়েটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের অসুবিধার কথা চিন্তা করে আন্দোলন শিথিল করা হয়।

প্রসঙ্গত, ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় খুন হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে। হত্যাকারীরা আবরারকে ‘শিবিরকর্মী’ হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালায়। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ