শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

যেসব দেশে মসজিদের সংখ্যা মাত্র ১টি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ ।।

উত্তর-পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়া। ১৯৪৮ সালে সমাজতান্ত্রিক মতাদর্শের ভিত্তিতে দক্ষিণ কোরিয়া থেকে পৃথক হয়ে যায়। কমিউনিস্ট শাসিত এ রাষ্ট্রে ধর্ম পালনে রয়েছে কড়া বিধি-নিষেধ।

উত্তর কোরিয়ায় কয়েক হাজার মুসলিম রয়েছে বলে ধারণা করা হয়। উত্তর কোরিয়ার স্থানীয় মুসলিমদের কোনো মসজিদ নেই। তবে কয়েক বছর পূর্বে ইরান উত্তর কোরিয়ায় আর রহমান নামে একটি মসজিদ প্রতিষ্ঠা করে। ২০১০ সালে ইরানি দূতাবাসের সীমানায় নির্মাণ করা হয় উত্তর কোরিয়ার প্রথম ও একমাত্র মসজিদটি।

অন্যান্য মুসলিম দেশের দূতাবাসে নামাজের জায়গা থাকলেও পৃথক কোনো ভবন নেই। তাই ধরে নেওয়া হয়- আর রহমান মসজিদই উত্তর কোরিয়ার একমাত্র মসজিদ।

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে প্রায় ২০ হাজার মুসলমানের বাস৷ কিন্তু মসজিদ আছে মাত্র একটি৷  তাই নামাজ পড়ার জন্য অস্থায়ী ব্যবস্থা করতে হচ্ছে মুসল্লিদের৷  ১৫৭৫ সালে  বেলগ্রেড যখন অটোমান তুর্কি সাম্রাজ্যের অংশ ছিল৷ বাজরাকলি নামের একমাত্র ঐ মসজিদটি তখন নির্মাণ করা হয়।

ভিয়েতনামের উত্তরাঞ্চলের একমাত্র মসজিদ “নুর”

এই মসজিদটি ১৮৭০ সালে ভারতীয় মুসলমানেরা নির্মাণ করেন। তখন একদল ভারতীয় মুসলমান ব্যবসার জন্য ভিয়েতনামে সফর করেন এবং এই মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদটি ভারতের অন্যান্য মসজিদের অনুরূপে নির্মাণ করা হয়েছে। মসজিদটিতে একটি গম্বুজ এবং বড় দরজা ও মিনার রয়েছে।

ইউরোপের দেশ আর্মেনিয়ায় ‘একমাত্র’ মসজিদ

দক্ষিণ ককেশাস অঞ্চলের দেশ আর্মেনিয়ার বিশ্বের অন্যতম নিরাপদ রাষ্ট্রের মধ্যে অন্যতম। ৩০ লাখ লোকের বসবাস এখানে। এই দেশটিই পৃথিবীতে সর্বপ্রথম খ্রিষ্টান ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে গ্রহণ করে। এই খ্রিষ্টান দেশটিতে মুসলিমদের সংখ্যা মাত্র ৩ হাজার। আর পুরো আর্মেনিয়াজুড়ে রয়েছে একটি মাত্র মসজিদ, যেটিকে বলা হয়; নীল মসজিদ।

আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে অবস্থিত মসজিদটি নির্মিত হয় ১৭৬৪-৬৮ সালের মধ্যে। ইরানের শাসক নাদির শাহের আমলে মসজিদটি নির্মাণ করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ