মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

শিক্ষকতা এখনও আমাকে টানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[সম্প্রতি বিশিষ্ট লেখক শরীফ মুহাম্মদের একটি দীর্ঘ আত্মজৈবনিক সাক্ষাৎকার নেন জহির উদ্দিন বাবর। সেই সাক্ষাৎকারটির অংশবিশেষ প্রকাশিত হয়েছে লেখা ও লেখকের কথা নিয়ে প্রকাশিত লেখকপত্রের তৃতীয় সংখ্যায়। আওয়ার ইসলামে পুরো সাক্ষাৎকারটি পর্যায়ক্রমে গদ্য আকারে প্রকাশিত হচ্ছে। আজ প্রকাশিত হলো চতুর্থ পর্ব]


দাওরায়ে হাদিস ফারেগ হয়েছি সম্ভবত ১৯৯২ সালের ফেব্রুয়ারিতে। এর পরপর আমি মতিঝিল (ওয়াপদা) মাদরাসায় শিক্ষক হিসেবে নিযুক্ত হই। মতিঝিলে ঢোকার প্রেক্ষাপটটা হলো, আমার ফারেগ হওয়ার পনের দিন আগে আম্মা ইন্তেকাল করেন। এটা আমার জীবনের অনেক লক্ষ্য বা গতিপ্রবাহকে অন্যদিকে ঘুরিয়ে দেয়। রমজানের আগেই আমার পাসপোর্ট করা ছিল। আম্মা জানতেন, আব্বা জানতেন আমি দেওবন্দ বা পাকিস্তান পড়তে যাবো। বা আরব বিশ্বের কোথাও। বিষয়টা যে খুব পরিকল্পিত ছিল এমন না। তবে আমি চেষ্টাগুলো করবো এমন একটা পরিকল্পনা ছিল। আমার বয়স তখন ২১ বছর। পড়াশোনা চালিয়ে যাওয়ার বয়স ছিল, ইচ্ছাও ছিল। আম্মা যখন মারা গেলেন, আমি ভাইবোনদের সবার বড়, আমার পরে ১১ জন ভাইবোন। এর মধ্যে চারজন থেকে পাঁচজন একদম ছোট। আব্বার ব্যবসার অবস্থা তখন খুব খারাপ।

ওই সময় আমার পাসপোর্টটার দিকে শুধু তাকিয়ে থাকতাম। কিন্তু আমার কাছে মনে হতো এই ছোট ভাইবোনদের রেখে এক-দুই বছরের জন্য দূরে কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আব্বা এটা নিয়ে আমার সঙ্গে অনেক রাগারাগিও করেছেন। আমি কেন পড়তে বিদেশে যাইনি এটা নিয়ে মন খারাপ করেছেন। কিন্তু আমি সিদ্ধান্ত তখনই ঘুরিয়ে ফেললাম, আমাকে কিছু একটা করতে হবে আর যেকোনো মূল্যে পরিবারের সঙ্গে আমার যোগাযোগ থাকতে হবে।

আমি মতিঝিল মাদরাসায় শিক্ষক ছিলাম ঠিকই, কিন্তু বৃহস্পতি-শুক্রবারটা আমার ময়মনসিংহের জন্য বাঁধা ছিল। অনেক সময় শনিবারটাও। মাদরাসায় আসতে দেরিও করতাম। আমি কিছুই করতে পারিনি হয়তো, কিন্তু বড় হওয়া পর্যন্ত ভাইবোনের সঙ্গে সঙ্গে থাকা, এই অস্থিরতাটা আমি আম্মা মারা যাওয়ার পাঁচ-সাত বছর পর্যন্ত মন থেকে দূর করতে পারিনি। ফলে আমি অন্য কোথাও যেতেও পারিনি।

মতিঝিল মাদরাসায় নিয়োগের ব্যাপারটা ছিল এমন, সেখানে আমার একজন আত্মীয় ছিলেন আগে থেকে। আর ওই মাদরাসার যিনি মুহতামিম ছিলেন, মারা গেছেন, মাওলানা ইসহাক সাহেব; ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাড়ি; খুব বুজুর্গ মানুষ ছিলেন। মকতব থেকে দাওরা পর্à