মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার বৈঠক মঙ্গলবার থেকে শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল্লাহ আশরাফী
দেওবন্দ থেকে

উপমহাদেশের অন্যতম দীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সর্বোচ্চ ক্ষমতাধর মজলিসে শুরার তিন দিনব্যাপী বৈঠক আগামী ২২ অক্টোবর (মঙ্গলবার) থেকে শুরু হবে।

নিভর্রযোগ্য সূত্রে জানা গেছে, সাধারণত দুই দিনব্যাপী হওয়া মজলিসে শুরার বৈঠক এবারই প্রথম তিনদিন ব্যাপী হবে। বৈঠকে দারুল উলুম দেওবন্দের প্রশাসনিক, তালিম এবং তামীরের (নির্মান) সংক্রান্ত আলোচনা ছাড়াও বাবরী মসজিদের রায় নিয়ে দারুল উলুম কি ভূমিকা রাখবে সেটা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

তাছাড়া এবারের শুরা মজলিসে বাৎসরিক বাজেট সম্পর্কে আলোচনা হবে এবং পূর্বের বাজেটের চেয়ে এবারের বাজেটে এক কোটি রুপী বৃদ্ধি করা হবে এবং বাজেট অনুযায়ী সমস্ত আসাতেজা, মুলাযীম এবং কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে বলে জানা গেছে।

দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানীর নেতৃত্বে এবারের বাজেট আলোচনা প্রক্রিয়াধীন। তবে এই বাজেটে কত রুপী বৃদ্ধি পাবে, আসাতেযা, মুলাযীমিন এবং কর্মচারীদের বেতনে কত করে বৃদ্ধি পাবে সে বিষয়ে সিদ্ধান্ত শুরার সদস্যগন নিবেন।

মুফতি আবুল কাসেম নোমানী বলেন, ‘মজলিসে শুরার মিটিংয়ের পুর্বে এবিষয়ে কিছুই বলা যাচ্ছে না’।

উল্লেখ্য, বিগত কয়েক বছর যাবৎ দারুল উলুম দেওবন্দের বাৎসরিক বাজেট ছিলো ৩৫ কোটি রুপি। যার পরিমান বেড়ে এবছর ৩৬ কোটি রুপি হবে বলে জানা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ