মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

আলেম-ওলামাদের নিয়ে শেরপুর জেলা পুলিশের শান্তি সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে মমতা, জঙ্গীবাদের বিরুদ্ধে জনার্দন’ এ শ্লোগানে শেরপুর জেলা পুলিশের তরফ থেকে এক বিশাল শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে পুলিশ লাইন্স মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রায় দুই হাজার আলেম-ওলামা, ইমাম, মুয়াজ্জিন, মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সমাবেশের সার্বিক সহযোগিতায় ছিল জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম।

পবিত্র ধর্মগ্রন্থ পাঠের পর ভিন্নধর্মী এ আয়োজন শুরু হয় জেলার ইদ্রিসিয়া কামিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র মোসাদ্দেকের দেশাত্ববোধক গান দিয়ে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঞা। অনুষ্ঠানের সভাপতি পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম স্বাগত বক্তব্য রাখেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, সদর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অ্যাড.মোখলেছুর রহমান্ আকন্দ, শেরপুর সরকারী ভিক্টোরিয়া একাডেমীর প্রধান শিক্ষক মো. রেজুয়ান, ইদ্রিসিয়া মাদরাসার অধ্যক্ষ মৌলানা ফজলুর রহমান।

কমিউিনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সদরের সাধারন সম্পাদক ফখরুল মজিদ খোকন, নালিতাবাড়ীর বিল্লাল হোসেন চৌধুরী, শ্রীবরদীর মোহাম্মদ আলী লাল, ঝিনাইগাতীর বেলায়েত হোসেন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঞা বলেন, বেশ কয়েক বছর আগে ইভটিজিং এর কারণে অনেকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ পদক্ষেপে ইতোমধ্যে ইভটিজিং প্রায় বন্ধ হয়ে গেছে। এখন মেয়েরা নিশ্চিন্তে স্কুলে যেতে পারে। এখন প্রধানমন্ত্রী মাদক, জঙ্গীবাদ ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন। তাই এসব নজরে আসার সাথে সাথে পুলিশকে জানাতে হবে। কেউ ছাড় পাবে না।

পরে অতিরিক্ত ডিআইজি উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান। শপথে বলা হয় “মাদক নেব না, সন্ত্রাস জঙ্গীবাদে জড়াবো না, বাল্য বিয়ে করবো না, মানবো না, সইবো না। নিজে ভাল থাকবো। সমাজকে ভাল রাখতে সচেষ্ট হবো।”

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ