শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সাদুল্যাপুরে মসজিদের ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আবুল কালাম আজাদ নামে মসজিদের এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে গোবিন্দ দেবত্তর বিলের পাশে গাছে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।

আবুল কালম আজাদ সাদুল্লপুরের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় দাদন ব্যবাসায়ী জাহাঙ্গীর হোসেন, রেজ্উাল ইসলাম ও রাজু মিয়ার সাথে তার সুদের টাকার লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা।

তারা জানান, আবুল কালম আজাদ মসজিদে জুমার নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান। নামাজ শেষে দাদন ব্যবাসায়ী জাহাঙ্গীর হোসেন, রেজাউল ইসলাম ও রাজু মিয়া তাকে ডেকে নিয়ে যায়। রাতে বাড়ি না ফেরায় লোকজন তাকে খোঁজাখুঁজি করে। পরে সকালে পাশের গ্রামের গোবিন্দ দেবত্তর বিলে গাছের সাথে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মনে হচ্ছে, সুদের টাকা লেনদেনকে কেন্দ্র করে তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

নিহতের বড় মেয়ে ফতেমা বেগম জানান, ৮মাস আগে তার বাবা অভাবে পরে পলাশবাড়ী উপজেলার উদয়সাগর এলাকার এক দাদন ব্যবসায়ী শাহারুলের কাছে থেকে ২০ হাজার টাকা ধার নিয়েছিল। কিছুদিন আগে সেই টাকা পরিশোধও করেছেন। কিন্তু পরবর্তীতে জানতে পারেন তাকে ওই টাকার সুদ দিতে হবে। গত বুধবার (১৬ অক্টোবর) ওই টাকার সুদের (লাভের) জন্য শাহারুল তার সহযোগী শরিফুল ও মিলনকে নিয়ে তাদের বাড়িতে আসেন। তারা সুদের (লাভের) টাকার জন্য ইমাম আবুল কালামকে চাপ দেন। কিন্তু ইমাম আবুল কালাম সুদের টাকা দিতে অপারগতা জানান। এতে দাদন ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে তাকে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। তাদের দাবি, ওই দাদন ব্যবসায়ীরাই ইমাম আবুল কালামকে হত্যার করেছে।

সাদুল্লাপুর থানার ওসি এস এম আবদুস সোবাহান জানান, আপাত দৃষ্টিতে বিষয়টি আত্নহত্যা বলে ধরে নেয়া যায়। তবে ময়নাতদন্ত রিপোর্টে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ