মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

বেফাকের দুই শীর্ষ মুরুব্বি অসুস্থ; সারাদেশে দোয়ার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী এবং সহ-সভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার (২৭ অক্টোবর) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমেদ চৌধুরী স্বাক্ষরিত  এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ও আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া- এর কো-চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী  নিজ বাড়িতে অসুস্থ এবং বেফাকের অন্যতম সহ-সভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ খাদ্যনালীতে টিউমার জনিত রোগে আক্রান্ত হয়ে থাইল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন।”

“এতএব নিজ নিজ অবস্থান থেকে উভয়ের সুস্থতা ও নেক হায়াতের জন্য দোয়ার আবেদন রইল।” বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ