মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

হাইআতুল উলয়ার মেধা পুরষ্কার প্রদান শুরু; আবেদন করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইআতুল উলয়ার অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীসের বিগত তিন কেন্দ্রীয় পরীক্ষায় (১৪৩৮, ১৪৩৯ ও ১৪৪০ হিজরী) মেধা-তালিকায় স্থানপ্রাপ্তদের মেধা পুরষ্কার প্রদান করা হচ্ছে।

হাইয়াতুল উলইয়া সূত্রে জানা যায়, ১ম স্থান অধিকারকারীকে ২০ হাজার টাকার বৃত্তি, ২য় স্থান অধিকারকারীকে ১৫ হাজার টাকার বৃত্তি, ৩য় স্থান অধিকারকারীকে ১১ হাজার টাকার বৃত্তি দেওয়া হচ্ছে। এছাড়া মেধা-তালিকায় স্থানপ্রাপ্ত অন্যদের দেওয়া হচ্ছে ৫ হাজার টাকার বৃত্তি।

সূত্র মতে, গত ২৬ সেপ্টেম্বর থেকে বৃত্তি প্রদান কার্যক্রম শুরু হয়েছে। সপ্তাহের প্রতি রবিবার থেকে বুধবার পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

আবেদন করবেন যেভাবে

১. আল-হাইআতুল উলয়ার ওয়েবসাইট বা ফেসবুক পেজে দেয়া `মেধা পুরস্কার উত্তোলনের আবেদনপত্র’ ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে অথবা আল হাইআতুল উলয়ার অফিসে এসে ফরম নিয়ে যেতে হবে।

২. আবেদন ফরম যথাযথভাবে পূরণ করতে হবে। মাদরাসা থেকে আবেদনকারী দাওরায়ে হাদীস পরীক্ষায় অংশগ্রহণ করেছে উক্ত মাদরাসার মুহতামিমের সত্যায়িত স্বাক্ষর ও সিল অবশ্যই আবেদন ফরমের নির্ধারিত স্থানে থাকতে হবে।

৩. আবেদন ফরমের সাথে প্রবেশপত্রের কপি ও জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের কপি সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পেতে ক্লিক করুন

প্রয়োজনে যোগাযোগ করুন- ০১৭০০-৭৬৩১৭৮,০১৯৭০-৭৬৩১৭৮

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ