মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

বুয়েট শিক্ষার্থীদের অসন্তোষ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১০ দফা দাবি পূরণের বিষয়ে প্রশাসনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বুয়েটের শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আমাদের ১০ দফা দাবির মধ্যে দুটি ছাড়া বাকিগুলোর বিষয়ে প্রশাসনের দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না। আমরা এ বিষয়ে চরম ধীর গতি লক্ষ করছি।

বুয়েটে শিক্ষার্থীদের আন্দোলনের সমন্বয়ক অন্তরা তিথি বলেন, আমরা গত ১২ দিনে প্রশাসনের ইতিবাচক কোনো উদ্যোগ দেখিনি। আমরা র‌্যাগিংয়ের বিষয়ে স্যারদের কাছে রিপোর্ট করলেও তারা কোনো ব্যবস্থা নেননি। তারা একাধিক তদন্ত কমিটি গঠন করেছেন। কিন্তু কমিটির কাজের কোনো অগ্রগতি আমরা দেখছি না।

তিনি বলেন, আমরা চাইব, বুয়েট প্রশাসন শিগগিরই আমাদের দাবিগুলোর বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। অন্যথায়, আমরা ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি আরো কঠোর কর্মসূচি দেব। তবে কী কর্মসূচি দেয়া হবে, তা এখনই বলতে চাচ্ছি না।

অন্তরা তিথি বলেন, আমরা ভিসি স্যারের সঙ্গে বসার চেষ্টা করছি। তিনি যদি আমাদের প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে না পারেন তাহলে আমরা শিক্ষার্থীদের সঙ্গে বসে পরবর্তী পদক্ষেপ নেব।

এছাড়াও শিক্ষার্থীরা বলছেন, মামলার চার্জশিটের ভিত্তিতে আবরার হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির বিষয়ে প্রশাসনের উদ্যোগে ধীর গতি লক্ষ করা যাচ্ছে। আবরারের পরিবারকে ক্ষতিপূরণ বিষয়েও এখন পর্যন্ত যোগাযোগ করা হয়নি। প্রশাসনের এ ভূমিকা আমাদের জন্য চরম উদ্বেগজনক।

তারা বলেন, আমরা দাবি আদায় না পর্যন্ত ক্লাস-পরীক্ষায় ফিরব না। এ বিষয়ে জানাতেই আমরা সাংবাদিকদের ডেকেছি। খুব শিগগিরই প্রশাসনের সঙ্গেও বসব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ