শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

আন্দোলনের মুখে পদত্যাগ করলেন আহছানউল্লার ভিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উত্তাল আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক কাজী শরিফুল আলম।

ভিসির স্বেচ্ছাচারিতা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ৯ দফা দাবিতে সোমবার থেকে আন্দোলন করছিলেন আহছানউল্লার শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে বৃহস্পতিবার পদত্যাগ করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তর থেকে এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

আহছানউল্লা বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ড. মুহা. আমানুল্লাহ ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অভিযোগে তার পদত্যাগের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তারা মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সব ভবনে তালা ঝুলিয়ে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দেন। শিক্ষার্থীদের অন্য দাবির বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের অন্যান্য দাবি নিয়মিত উপাচার্য যোগদানের পরে বিবেচনা করার জন্য পেশ করা হবে।

রাষ্ট্রপতির নিয়োগ দেয়া উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ ছাড়াই রোববার সমাবর্তন আয়োজন করলেও আগের দিন শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপে সেটি স্থগিত করা হয়েছিল।

তবে শিক্ষার্থীরা বলছেন, শুধু উপাচার্য পদত্যাগ করলেই হবে না। তাদের বাকি দাবিগুলোর বিষয়ে আগামী মঙ্গলবারের মধ্যে তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বসতে হবে। অন্যথায় আরো কঠোর আন্দোলনে যাবেন শিক্ষার্থীরা।

ছাত্র-ছাত্রীদের অভিযোগ- নামে বিশ্ববিদ্যালয় হলেও এখানে উন্মুক্ত বিদ্যাচর্চার সুযোগ নেই। কো-কারিকুলার অ্যাকটিভিটি নেই, সাংস্কৃতিক চর্চা নেই। শিক্ষার্থীরা একটা উদ্যোগ নিলে সেখানে প্রশাসনের কোনো সহায়তা পাওয়া যায় না।

দাবিগুলোর মধ্যে আরও রয়েছে- সম্প্রতি চাকরিচ্যুত ১০ শিক্ষককে স্বপদে বহাল, ক্লিয়ারেন্স ফি বাতিল করা, শিক্ষার্থীদের থেকে নেওয়া অর্থের পুরো হিসাব প্রকাশ এবং অরাজনৈতিক ছাত্র সংগঠনসহ সাংস্কৃতিক ক্লাব ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের অনুমতি দেয়া।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ