শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

আবারও ইত্তেহাদের সভাপতি আল্লামা যওক নদভী, মহাসচিব আল্লামা বোখারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

বাংলাদেশের প্রাচীন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়্যাহ’ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে পুনরায় সভাপতি হয়েছেন জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী। মহাসচিব নিযুক্ত হয়েছেন জামেয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা মুহাম্মদ আব্দুল হালিম বোখারী।

সোমবার (৪ নভেম্বর) আছরের পর আল্লামা সুলতান যওক নদভীর সভাপতিত্বে ইত্তেহাদের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।

জামিয়া দারুল মা'আরিফের শিক্ষক মাওলানা মাহমুদ মুজিব আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কাউন্সিলে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জামেয়া ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতি ও মুহাদ্দিস আল্লামা মুফতি হাফেজ আহমদ উল্লাহ।

এছাড়াও নতুন কমিটিতে নির্বাচিত অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহকারী মহাসচিব মাওলানা কাজী আখতার হুসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুফতি জসিম উদ্দিন কাসেমী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা সাবের কাসেমী, পরিদর্শক মাওলানা আব্দুর রহিম বোখারী, দফতর সম্পাদক মাওলানা সাঈদুল হক।

এতে মজলিসে আমেলা ও শুরার সদস্যসহ বিভিন্ন মাদরাসার পরিচালকগণ উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ