মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

১৭ দাবিতে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোসহ ১৭ দফা দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ বিক্ষোভ-সমাবেশ করা হয়।

এসময় শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে নানা স্লোগান দেন। পরে সাধারণ শিক্ষর্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১৭ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেওয়া হয়।

১৭ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবি হল, ক্রেডিট ফিস ১০০ টাকা থেকে ৫০ টাকা করা, হল ভাড়া রুমে ১৫০ টাকা ও গণরুমের ভাড়া প্রতি সিট প্রতি ২৫ টাকা করা, ক্লাস উপস্থিতি হার ৫০ শতাংশ করা এবং কোনো শিক্ষার্থীর উপস্থিতি ৫০ শতাংশের কম হলে তাকে জরিমানা সাপেক্ষে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া, কেন্দ্র ফি ১০০ টাকা থেকে ৫০ টাকা করা, বিভাগীয় উন্নয়ন ফি বাতিল, চিকিৎসা ফি ২২৫ টাকা থেকে ১০০ টাকা করা ও প্রতি বিভাগে কমপক্ষে দুইজন নিয়মিত অধ্যাপক নিয়োগ দেয়া।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ