মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

জাবিতে আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে অপসারণের দাবিতে চলা আন্দোলনে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আদেশ প্রত্যাখ্যান করে এ কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

বুধবার রাতে উপাচার্যের বাসভবনের সামনে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা।

কর্মসূচি ঘোষণাকালে আন্দোলনের অন্যতম সংগঠক ছাত্রফ্রন্ট নেতা মাহাথির মুহাম্মদ বলেন, আগামীকাল সকাল নয়টায় প্রশাসনিক ভবনে তালা, ১২টায় বিক্ষোভ মিছিল এবং সন্ধ্যা ছয়টায় উপাচার্যের বাসভবনের সামনে কনসার্ট। উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

তিনি আরও বলেন, আমরা এই অবৈধ উপাচার্যের সমস্ত কার্যক্রম প্রত্যাখ্যান করছি। সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত কোন সিদ্ধান্ত আমরা মানি না। ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছেন, কিন্তু তার অফিস চালু রেখেছেন। এর কারণ হলো শিক্ষার্থীদের ক্যাম্পাসের বাইরে পাঠিয়ে লুটপাট চালু রাখতে চান তিনি।

মাহাথির অভিযোগ করে বলেন, আমাদের ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে এবং সেখানে আন্দোলন সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হচ্ছে। আমাদের আন্দোলনকে দমানোর জন্য ফারজানা ইসলাম তার সব ধরনের অস্ত্র ব্যবহার করে ফেলেছেন। উপাচার্যের পতন না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।

এর আগে রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক সালাম সাকলাইন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিলে নিষেধাজ্ঞা আরোপ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ নভেম্বর ২০১৯ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ৬ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে শিক্ষার্থীরা আবাসিক হলসমূহ ত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের দোকানপাটও বন্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করেন, এই সময়ে ক্যাম্পাসের অভ্যন্তরে কোনো শিক্ষার্থীর অবস্থান সমীচীন নয়।

তাতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে এবং ভিতরে অবস্থানরত কোনো শিক্ষার্থী ক্যাম্পাসে সভা-সমাবেশ, মিছিল করতে পারবে না এছাড়া কোনো অফিস বা আবাসিক এলাকায় অবস্থান করতে পারবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ