মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

নিষেধাজ্ঞা ভেঙে আন্দোলনে জাবি শিক্ষক-শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়া র ইসলাম: সিন্ডিকেটের জরুরি সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর ক্যাম্পাস ছেড়েছেন বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী। বুধবার থেকে ক্যাম্পাসে সব ধরনের মিছিল-মিটিং বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। একই সঙ্গে ক্যাম্পাস অভ্যন্তরের সব সুযোগ-সুবিধাও বন্ধ করে দিয়েছে তারা। সব মিলিয়ে জাবি ক্যাম্পাসে বুধবার রাত থেকে থমথমে ও আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে।

যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

এদিকে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উপাচার্যবিরোধী আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সন্ধ্যায় উপাচার্যের বাসভবনের সামনে সমাবেশ ও প্রতিবাদী কনসার্টের আয়োজন করবেন বলে জানিয়েছেন তারা। হল বন্ধ থাকায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা থেকে আন্দোলনে যোগ দিচ্ছেন।

এমন পরিস্থিতিতে উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনের অন্যতম সংগঠক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক সুদীপ্ত দে।

সেই সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা জাবির পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিতে শুরু করেছেন।

এর আগে গত মঙ্গলবার উপাচার্যের অপসারণ দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনে হামলা চালায় ছাত্রলীগ। এ ঘটনায় অন্তত ৩৫ জন আহত হন। এর প্রেক্ষিতে সিন্ডিকেটের এক জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ