মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

হল খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ জাবি ছাত্রীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সব আবাসিক হল খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মিছিল শেষে বিক্ষুব্ধ ছাত্রীরা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে অবস্থান নিয়েছেন।

শুক্রবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ‘অমর একুশে’ হয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে গিয়ে শেষ হয়।

পরে হলটি খুলে দেয়ার দাবিতে সেখানে বিক্ষোভ করতে থাকেন ছাত্রীরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে নয়টা) ছাত্রীরা হলটির সামনে অবস্থান করছিলেন।

এদিকে হল খুলে দেয়ার দাবির বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহা. মুজিবুর রহমান বলেন, ‘সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল বন্ধ করা হয়েছে। এখানে আমি হল খুলে দিতে পারি না।’

এর আগে গত মঙ্গলবার উপাচার্যের বাসভবনের সামনে তার পদত্যাগ দাবিতে আন্দোলনরতদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এর প্রেক্ষিতে ওইদিন সিন্ডিকেটের এক জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়।

এদিকে শুক্রবার দিনব্যাপী কর্মসূচি শেষে মিটিংয়ে বসেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। পরে এক সংবাদ সম্মেলনে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনের অন্যতম সংগঠক শাকিল উজ্জামান বলেন, ‘শনিবার বিকেল চারটায় ব্যাঙ্গাত্মক পটচিত্র নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করা হবে। মিছিল শেষে পটচিত্রটি ঢাকা-আরিচা মহাসড়কের পাশে টাঙানো হবে।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ