বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি ধারের টাকা পরিশোধ না-করায় খুন, গ্রেপ্তার ৩

তুরস্কের কূটনৈতিক নীতি অনুসরণ করতে চান ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের আন্তর্জাতিক কূটনৈতিক নীতির প্রশংসায় পঞ্চমুখ হয়ে নিজ দেশের রাষ্ট্রদূতকে এই নীতি অনুসরণের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার তিনি এ আহ্বান জানান বলে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে।

আফ্রিকাতে দেশটির রাষ্ট্রদূতের সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন ইমরান খান। এতে তিনি গত ১৮ বছরে তুরস্কের অর্থনৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক সাফল্যকে গুরুত্ব দেন।

পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইমরান খান বলেছিলেন, রজপ তাইয়্যিপ এরদোগান ক্ষমতায় আসার পরে তুর্কিদের মানসিকতার পরিবর্তন ঘটেছে।

তুরস্ক গত ১৭-১৮ বছরে তাদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। এর বাণিজ্য আরও এগিয়েছে ও দেশ নিজেই প্রাণবন্ত হয়ে উঠেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান প্রধানমন্ত্রীর পর্যবেক্ষণে ইসলামাবাদ আফ্রিকাতে ব্যবসা ও বাণিজ্যের ক্ষেত্রে কূটনৈতিক সুফল পেতে ব্যর্থ হয়েছে। ফলে আফ্রিকার বিনিয়োগকারী দেশগুলোর সঙ্গে যোগদানের পরিকল্পনা করছে পাকিস্তান।

আঙ্কারা ইতিমধ্যে আফ্রিকার দেশগুলো ও পুরো মহাদেশের সঙ্গে বাণিজ্যিক এবং ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর জন্য 'আফ্রিকা উদ্যোগ' অনুসরণ করছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ