রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা

আ.লীগ ঢাকা উত্তরের সভাপতি বজলুর রহমান, দক্ষিণে মান্নাফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলনে উত্তরে সভাপতি হয়েছেন শেখ বজলুর রহমান। আর সাধারণ সম্পাদক হয়েছেন এস এ মান্নান কচি। অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহাম্মদ মোহাম্মদ মন্নাফি এবং সাধারণ সম্পাদক হয়েছেন হুমায়ুন কবির।

শনিবার বিকেলে রমনার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

শেখ বজলুর রহমান ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের সদ্যবিদায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এস এম মান্নান কচি মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আবু আহম্মদ মন্নাফী ঢাকা মহানগর দক্ষিণ শাখার বিদায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হুমায়ুন কবির বিদায়ী কমিটির নির্বাহী সদস্য ছিলেন।

এর আগে বেলা ১১টার দিকে মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এ সময় ঢাকা মহানগরের বিভিন্ন প্রান্ত থেকে আসা আওয়ামী নেতাকর্মীদের পদচারণায় সোহরাওয়ার্দী উদ্যান পূর্ণ হয়ে যায়।

ঢাকার বিভিন্ন এলাকা পদপ্রত্যাশী নেতাদের ছোট-বড় ব্যানার ও পোস্টারে ছেয়ে যায়। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উল্লেখ্য, আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী মহানগর পর্যায়ে প্রতি তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও এবার ঢাকা মহানগরের দুই অংশের সম্মেলন হচ্ছে সাত বছর পর। ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ