বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি ধারের টাকা পরিশোধ না-করায় খুন, গ্রেপ্তার ৩

মেননের ওয়ার্কার্স পার্টি ভেঙে মার্কসবাদী নামে নতুন দলের আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আদর্শগত বিরোধের জেরে ভেঙ্গে গেল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। ২৯-৩০ নভেম্বর দুদিনব্যাপী কেন্দ্রীয় সম্মেলন শেষে যশোরের মাটিতে ঘোষিত হলো নতুন বামদলের নাম। পার্টির নামকরণ করা হয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)।

১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছেন নুরুল হাসান এবং সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ। নয়া কমিটির উপদেষ্টা করা হয়েছে ওয়ার্কার্স পার্টির সাবেক সাধারণ সম্পাদক কমরেড বিমল বিশ্বাসকে।

এছাড়া বিকল্প সদস্য ১১ এবং কেন্দ্রীয় সংগঠক করা হয়েছে ৬ জনকে। শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে কাউন্সিল শেষে পার্টির নাম ও কমিটি ঘোষণা করা হয়।

‘মতাদর্শগত বিরোধের’ অভিযোগ তুলে ২৯ নভেম্বর যশোরে কেন্দ্রীয় সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভেঙে যায় ক্ষমতাসীন দলের জোটসঙ্গী রাশেদ খান মেননের নেতৃত্বাধীন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

স্থানীয় টাউন হল ময়দানের অস্থায়ী অমল সেন মঞ্চে পার্টির ‘মতাদর্শ রক্ষা সমন্বয় কমিটি’র সম্মেলন উদ্বোধন করেন ব্রিটিশ-ভারতের সর্বভারতীয় কৃষাণ সভার স্বেচ্ছাসেবক নারায়ণ চন্দ্র বসু।

নতুন পার্টির সভাপতি নুরুল হাসান বলেন, বাম গণতান্ত্রিক ফ্রন্টকে সাথে নিয়ে আমরা কমিউনিস্ট ঐক্য গড়ে তুলতে চাই। আর সেকারণেই আজকের এই সম্মেলন। এটি অমল সেনের ওয়ার্কার্স পার্টি, মেনন-বাদশার না। তারা মার্কসবাদকে পরিত্যাগ করেছে; আমরা মার্কসবাদকে গ্রহণ করেছি।

নতুন কমিটির সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ বলেন, ওয়ার্কার্স পার্টির ১০ম কংগ্রেসে নীতিহীন, পঙ্কিলতা, রাজনৈতিক-অর্থনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের বিপ্লবীরা এসেছেন। তারা সাহসের সঙ্গে তাদের নীতিহীন আদর্শ পরিত্যাগ করেছেন। দেশের কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে এগিয়ে নেয়ার প্রত্যয় ঘোষণা করেছেন। ফলে এই সম্মেলন সফল হয়েছে।

-এএ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ