রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ইরাকের নাজাফে ইরানি কনস্যুলেটে ফের আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের দক্ষিণাঞ্চলে অবস্থিত শিয়া শহর নাজাফের ইরানি কনস্যুলেটে দ্বিতীয়বারের মতো আগুন দিয়েছে বিক্ষোভকারীদের।

গতকাল রোববার এ আগুন লাগানোর ঘটনা ঘটে বলে নিরাপত্তা বাহিনীকে উদ্ধৃত করে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। নিরাপত্তা বাহিনী জানায়, অগ্নিসংযোগের সময় ভবনটিতে কেউ অবস্থান করছিলেন না। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে।

অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের সন্ধান করা হচ্ছে বলে ইরাকি নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়। এর আগে ২৮ নভেম্বর নাজাফের ইরানি কনস্যুলেটে প্রথমবারের মতো আগুন দেওয়া হয়েছিল।

ইরাকে চলমান বিক্ষোভে দেশটিতে ইরানি কূটনীতিক কার্যালয়ে এটি তৃতীয়বারের মতো হামলা। ৩ নভেম্বর প্রথম কারবালার ইরানি কনস্যুলেটে বিক্ষোভকারীরা হামলা করেছিলেন।

অক্টোবরের শুরু থেকেই উন্নত জীবনব্যবস্থা ও কর্মসংস্থানের ব্যবস্থাপনা এবং দুর্নীতির অবসানের দাবিতে ইরাকজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে এ পর্যন্ত চারশ’র বেশি ইরাকি নিহত ও ১৫ হাজারের বেশি আহত হয়েছেন।

-এটি