রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

সুদানে সিরামিক কারখানায় গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ২৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুদানের রাজধানী খার্তুমে একটি সিরামিক কারখানায় গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে ২৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় প্রায় দেড়শ মানুষ আহত হয়েছে।

গতকাল মঙ্গলবার, সিরামিক কারখানায় একটি ট্যাঙ্কার থেকে গ্যাস সরানোর সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সরকার।

প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনী জানায়, বিস্ফোরণটি খুব শক্তিশালী ছিল। বিস্ফোরণে ট্যাংকারটি উড়ে গিয়ে পাশের মালামালের স্তূপের ভেতরে গিয়ে পড়ে। আগুনে কারখানাটি পুরোপুরি পুড়ে গেছে বলে সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে। হতাহতদের মধ্যে বহু দেশের নাগরিক রয়েছে। তাদের মধ্যে এশিয়ার কয়েকটি দেশের নাগরিকও আছে বলে মেডিকেল সূত্রগুলো জানিয়েছে।

আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

-এটি