সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

কেরানীগঞ্জের দগ্ধদের চিকিৎসায় ১২ সদস্যের মেডিকেল বোর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কেরানীগঞ্জের চুনকুটিয়ার প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধদের চিকিৎসার জন্য ১২ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালামকে বোর্ডের প্রধান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে তারা বৈঠক করবেন। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা.সামন্ত লাল সেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মেডিকেল বোর্ডে আরও রয়েছেন- বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, অধ্যাপক ডা. বিধান সরকার, সহযোগী ডা. তাহমিনা সাত্তার, সহযোগী অধ্যাপক ডা. হাসিব রহমান, সহযোগী অধ্যাপক ডা. শরীফ আসফিয়া রহমান, নেফ্রোলজি বিভাগের নজরুল ইসলাম, মেডিসিন বিভাগের টিটু মিয়া, এনেসথেসিয়া বিভাগের অধ্যাপক মোজাফফর আহমেদ, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী, বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মহীউদ্দীন।

শেষ খবর পাওয়া পর্যন্ত চুনকুটিয়ার প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে ৯ শ্রমিক নিহত হয়েছেন। কারখানা থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। ঢামেকে আনার পর বাকি আট জনের মৃত্যু হয়।

ঢামেক বার্ন ইউনিটের অ্যাসোসিয়েট প্রফেসার ডক্টর তাহমিনা সাত্তার শিমু বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে দগ্ধ ২৩ শ্রমিক সেখানে চিকিৎসাধীন আছেন। তাদের প্রায় সবার অবস্থা গুরুতর।

আজ সকালে ঢাকা মেডিকেলে অগ্নিদগ্ধদের দেখতে গিয়ে ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানান, অগ্নিদগ্ধদের চিকিৎসার সকল ব্যয় সরকার বহন করবে।

উল্লেখ্য, গতকাল বুধবার বিকালে ওই প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে এক জন নিহত হন। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় অন্তত ৩৭ জন দগ্ধ হন। এদের মধ্যে ৩৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে আনা হয়। দগ্ধদের বেশিরভাগেরই শ্বাসনালী পুড়ে গেছে বলে জানান চিকিৎসকরা।

-এএ