সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাস্তায় চলছে রান্নাবান্না!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে তৃতীয় দিনের মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সড়ক-রেলপথ অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে সেখানকার আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের করতে ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

বিভিন্ন জেলায় টায়ার জ্বালিয়ে অবরোধ, রেল লাইন, বুকিং কাউন্টার, ট্রেনে অগ্নিসংযোগের মতো ঘটনা চলছে বলে জানা গিয়েছে সংবাদপত্র মারফত। তবে এবারের নিচের প্রতিবাদের ছবিটা একটু অন্যরকমই বলতে হবে। রাস্তা আটকে রাস্তার ওপরেই চলছে পিকনিক পর্ব। সেক্ষেত্রে প্রশাসনকে থোড়াই কেয়ার করছে তারা।

রবিবার (১৫ ডিসেম্বর) সকালের দিকে ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা থানার কামদেবপুর এলাকায়। ৩৪ নম্বর জাতীয় সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরুদ্ধ করে যানচলাচল বন্ধ করে দেয় স্থানীয় আন্দোলনকারী বাসিন্দারা। এরপর বেলা বাড়তেই রাস্তার ধারে গর্ত খুঁড়ে চুলা বানান তারা। এরপর কাঠ জ্বালিয়ে বিশাল মাপের কয়েকটি হাঁড়ি বসিয়ে চলে রান্না-বান্নার কাজ।

-ওএএফ