সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরীর বিজয় র‍্যালী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবারের এ বিজয় র‍্যালী পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ জাকির হুসাইন বলেন, স্বাধীনতা আল্লাহ তাআলার নেয়ামত। দীর্ঘদিনের সংগ্রামের ফলশ্রুতিতে বাংলার বীর সেনারা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর যে বিজয় ছিনিয়ে এনেছিল, তা আমাদেরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে রাখবে।

এ সময় তিনি আফসোস করে বলেন, স্বাধীনতার ৪৮ বছর পরেও বাংলার দামাল ছেলেদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। অধিকন্তু, শহীদদের সাথে উপহাস করে বিজয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। যাতে দেশ,জাতি ও মুক্তিযুদ্ধের শহীদদের কোন উপকার তো নেই বরং অপকার হওয়ার সকল উপকরণই এতে বিদ্যমান।

তাই আমাদের পূর্বসূরিদের দীর্ঘদিনের সংগ্রামের অভিযাত্রাকে বেগবান করার লক্ষ্যে, চেতনা ব্যবসায়ীদের চেতনা ব্যবসাকে রুখে দিতে আয়োজন করেছে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‍্যালী। এতে অংশগ্রহণকারী

স্বাধীনচেতা ছাত্র-জনতা বাংলার দামাল ছেলেদের স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় শপথে অঙ্গীকারাবদ্ধ হন। স্বাধীনতার প্রকৃত স্বাদ বাংলার জনগণকে উপহার দেওয়ার জন্য আমরণ সংগ্রাম করার প্রতিশ্রুতি জানান।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তরের দায়িত্বশীল মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিজয় র‍্যালীটি মোহাম্মদপুরস্থ ময়ূর ভিলা হতে যাত্রা করে রায়ের বাজার বধ্যভূমিতে (বুদ্ধিজীবী স্মৃতিসৌধ) সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।

এতে আরো উপস্থিত ছিলেনকেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মোশাররফ হুসাইন লাবিব, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহ, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মুহাম্মাদ ওমর ফারুক, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ কামালুদ্দীন, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ হেদায়েতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ মোশাররফ হুসাইন, বায়তুলমাল সম্পাদক মুহাম্মাদ আবু বকর, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ সাইফুল্লাহ সহ ঢাকা মহা