সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মুসলিম বিশ্বে ওআইসি'র অবিস্মরণীয় যত কৃতিত্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েহ হুসাইন ।।

ইসলামিক সহায়তা সংস্থা  (ওআইসি) বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংগঠন, এর অবস্থান জাতিসংঘের পরেই। বর্তমানে চারটি মহাদেশের অন্তত ৫৭ টি মুসলিম রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছে ওআইসি।

সমগ্র মুসলিম বিশ্বের শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গঠনমূলক ভূমিকা রাখতে চেষ্টা করে যাচ্ছে সংস্থাটি। তার মূল লক্ষ্য সবশ্রেণীর মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ রাখা।

এরই ফলশ্রুতিতে বৈশ্বিক অঙ্গনে অবিস্মরণীয় কিছু কৃতিত্ব স্থাপন করতে সক্ষম হয়েছে। ইসলামী উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠাকে ওআইসির অন্যতম অর্জন হিসেবে গণ্য করা হয়।

এই প্রকল্প কমপক্ষে ৫৭ টি মুসলিম দেশে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের প্রচারের ক্ষেত্রে অবদান রাখছে। এসব দেশে উন্নত পানি সরবরাহ ও নারীস্বাস্থ্যের মতো যুগপযোগী কাজ করে সবার প্রশংসা কুড়িয়েছে সংস্থাটি।

এছাড়া, সদস্য রাষ্ট্র ছাড়াও বিশ্বের যেকোনো প্রান্তে বসবাসরত মুসলিম শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তি নিশ্চিত করা ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির ব্যবস্থা করার জন্য ওআইসি কাজ করে যাচ্ছে।

ওআইসির রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, গণমাধ্যম , সামাজিক, মানবিক ও জ্ঞানভিত্তিক অন্তত ৩৪ টি স্বতন্ত্র সংগঠন প্রতিষ্ঠাও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

মুসলিম সমাজের ভাগ্য নির্ধারণে ওআইসি আয়োজিত বড় বড় ১০ টি সেমিনারও তার লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ প্রভাব সৃষ্টি করেছে, ২০০৫ সালে মক্কা মুকাররমায়, ২০১৬ সালে ইস্তাম্বুলে এবং আফগানিস্তান ইস্যুতে মক্কা মুকাররমায় অনুষ্ঠিত ২০১৮ সালের ওলামা সম্মেলন বিশেষভাবে উল্লেখযোগ্য।

সাম্প্রদায়িক উত্তেজনা লাঘব করার জন্য মুসলিম বিশ্ব ও পশ্চিমাদের মধ্যে সহযোগিতা ও সমন্বয়ের লক্ষ্যে ইস্তাম্বুলে একটি ধারাবাহিক বৈঠক করার জন্যও প্রসংশিত হয়েছে সংস্থাটি।

ইসলামিক সহযোগিতা সংস্থার ক্ষতিগ্রস্থদের সহায়তা দেওয়ার লক্ষ্যে মানবিক অধিদফতর গঠন এবং ঘৃণা ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে যাওয়ার জন্য ভয়েস অফ উইজডম সেন্টর প্রতিষ্ঠা করেছেন।

ইসলামের সঠিক চিত্র তুলে ধরার জন্য সামাজিক মাধ্যমগুলোতে একটি মধ্যপন্থী বক্তব্য প্রকাশসহ আরও কয়েকটি সাফল্য অর্জন রয়েছে।

এই সংস্থাটি জাতিসংঘ এবং অন্যান্য আন্তঃসরকারী সংস্থাগুলির সাথে মুসলমানদের প্রাণবন্ত স্বà¦