সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

সিরীয় অভিবাসীদের নতুন ঢেউ সামাল দিতে পারবে না তুরস্ক: এরদোয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার ইদলিবে রাশিয়ার অভিযানের কারণে তৈরি শরণার্থীদের সংকট তুরস্ক একা মোকাবেলা করবে না বলে জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তিনি বলেছেন, তার দেশ নতুন এ পরিস্থিতি মোকাবেলায় সক্ষম নয়।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কে রোববার মধ্যরাতে অন্তত চার জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে উত্তরাঞ্চলীয় প্রদেশ ইদলিবে সরকারি বাহিনী অভিযান শুরু করায় বাড়ি-ঘর ছেড়ে পালাচ্ছেন স্থানীয়রা।

রোববার সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ ইদলিবে সামরিক অভিযান অব্যাহত রাখে দেশটির সরকারি বাহিনী। অভিযানে অংশ নেয় সামরিক বাহিনীর বিপুল সদস্য। এতে ট্যাঙ্ক, সাজোয়া যানসহ ভারী অস্ত্র ব্যবহার করা হয়।

আসাদবাহিনী বিদ্রোহীদের ক্ষয়ক্ষতির কথা বললেও, তীব্র অভিযানের মুখে ইদলিব ছেড়ে পালাচ্ছে স্থানীয় বাসিন্দারা। প্রাণ বাঁচাতে তাদের অধিকাংশই ছুটছেন তুরস্কের সীমান্তের দিকে।

এ অবস্থায় তুরস্কে নতুন করে অভিবাসীদের ঢল নামতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এরদোয়ান। এর প্রভাব ইউরোপের বিভিন্ন দেশে পরবে বলেও সতর্ক করেন তিনি।

এরদোয়ান বলেন, ইদলিবে বোমা হামলা শুরুর পর ৮০ হাজারের বেশি মানুষ সেখান থেকে পালিয়েছে। তারা আমাদের সীমান্তের দিক অগ্রসর হচ্ছে। ইদলিবে যদি সহিংসতা দ্রুত বন্ধ না হয়, তাহলে উদ্বাস্তুতের সংখ্যা আরো বাড়বে। কিন্তু এত সংখ্যক অভিবাসীকে তুরস্ক গ্রহণ করতে পারবে না। এ বোঝা ইউরোপকেও বহন করতে হবে বলে মন্তব্য করেছিলেন তিনি।

সিরিয়ান শরণার্থীদের সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে ঠেকাতে তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি সমঝোতা আওতায় তুরস্ক ইউরোপীয় ইউনিয়ন থেকে আর্থিক সহযোগিতা পেয়ে থাকে। তবে অর্থনৈতিক এ সহযোগিতা ঠিক মতো পাচ্ছে না বলে জানিয়েছেন এরদোগান।

-এএ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ