সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

চার মাসে ২২ লাখ উমরা ভিসা দিয়েছে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহররম মাসের এক তারিখ থেকে শুরু হয়েছে চলতি বছরের (১৪৪১ হিজরি সন) উমরা মৌসুম। উমরা ভিসা চালুর প্রথম চার মাসে সৌদি আরব ২২ লাখ উমরা ভিসা ইস্যু করেছে।

আরব নিউজের এক খবরে বলা হয়েছে, চার মাসে সৌদি আরব কর্তৃপক্ষ উমরার জন্য ২২ লাখ ভিসা প্রদান করেছে। তার মধ্যে ১৭ লাখ ৮২ হাজার ৫৫৪ জন পবিত্র উমরা পালনের জন্য সৌদি আরব এসেছেন এবং ১৩ লাখ ৭৩ হাজার ৯৬৩ জন উমরাপালন শেষে নিজ নিজ দেশে ফিরে গেছেন।

উমরা পালনকারী দেশের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তান। চার মাসে পাকিস্তানের উমরা আদায়কারীর সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ১১ জন। দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া। দেশটির ৩ লাখ ৯৯ হাজার ১০৩ জন উমরাপালন করেছেন। তৃতীয় স্থানে রয়েছে ভারতের নাম। ভারত থেকে চার মাসে উমরা আদায় করেছেন ২ লাখ ৩৮ হাজার ৯৮১ জন।

এ ছাড়া মালয়েশিয়ার ১ লাখ ১০ হাজার ৭৩৯ জন, মিসরের ৮৫ হাজার ৮০৮ জন, তুরস্কের ৭০ হাজার ৬২৬ জন, আলজেরিয়ার ৬৪ হাজার ২৩৮ জন, বাংলাদেশের ৬১ হাজার ১১১ জন, সংযুক্ত আরব আমিরাতে ৩৭ হাজার ১৯১ জন এবং জর্ডানের ২৭ হাজার ৫৪০ জন উমরা পালন করেছেন।

সৌদির হজ ও উমরা মন্ত্রণালয় আরও জানিয়েছে, উমরা পালনকারীদের বিভিন্ন সুবিধা দেয়ার জন্য বিশেষ সেবাকেন্দ্র চালু করা হয়েছে। এর মাধ্যমে হোটেল বুকিং, পরিবহন সংস্থা ও স্বাস্থ্যসেবা গ্রহণ করা যাবে সহজে। এই সেবাকেন্দ্র উমরা যাত্রীদের পরস্পরে যোগাযোগ বাড়াতে সাহায্য করবে।

খবরে আরও বলা হয়েছে, সব কাগজপত্রসহ ভিসার আবেদনের সঙ্গে সঙ্গে উমরার যাত্রীরা ই-ভিসা পাচ্ছেন খুব দ্রুত।

এদিকে সৌদি আরব কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহ থেকে উমরাপালনে যাওয়া যাত্রীদের অসুস্থতা, ফ্লাইট বাতিল কিংবা বিলম্ব, দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্তদের বিমার আওতায় আনার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। যেন উমরাযাত্রীরা আরও স্বচ্ছন্দে উমরা সম্পন্ন করার সুযোগ পাবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ