সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

ঢাকা সিটি নির্বাচনে ইভিএম ব্যবহার না করার আহ্বান বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দুই সিটি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে শঙ্কা প্রকাশ করে ইভিএম ব্যবহার না করার আহ্বান জানিয়েছে বিএনপি।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এ আহ্বান জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠকে স্কাইপে যুক্ত থেকে সভাপতিত্ব করেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন (ইসি) ঢাকা সিটির নির্বাচনের শিডিউল ঘোষণা করেছে। আমরা মনে করি, অত্যন্ত তড়িঘড়ি করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। এর পেছনে নির্বাচন কমিশনের যে মূল উদ্দেশ্য থাকে, সেটাই আছে বলে আমরা আশঙ্কা করছি। তারা সরকারি দলকে জয়ী করার জন্য তড়িঘড়ি তফসিল দিয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন বলেছেন, পুরো নির্বাচনটা ইভিএমে হবে। এটা অত্যন্ত আপত্তিজনক এবং আমরা এই সিদ্ধান্তে নিন্দা জানাচ্ছি। আমরা বলতে চাই- ইভিএমে যথেষ্ট সুযোগ থাকবে ভোটের ফলাফলকে মেনুপুলেট করার, তাকে নিয়ন্ত্রণ করার। সেজন্য আমরা এই নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতা করছি।

স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়ার সুচিকিৎসা ও তার বিচার ও জামিনের বিষয়ে অ্যামিনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি প্রদানে সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় বলে জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, শুধু দেশে নয়, এখন আন্তর্জাতিক সংস্থাগুলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সরকার যে নাটক করছেন। তাকে প্রোপার ট্রিটমেন্ট দিচ্ছেন, তাকে তার প্রাপ্য যে জামিন সেই জামিন দিচ্ছেন না- তারা কনসার্ন (উদ্বিগ্ন) হয়ে উঠছেন এবং তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন।

ইত্তেফাক/এএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ