সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

নুরের ওপর হামলা: পুলিশ বাদী হয়ে ৪৩ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের ৪৩ জনকে আসামি করে মামলা করেছে।

গতকাল সোমবার মধ্যরাতে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩৫ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়।

শাহবাগ থানার ওসি আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় অভিযুক্ত বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এর আগে ডাকসু ভিপি নুরুল হক নুরসহ তার অনুসারীদের ওপর হামলার ঘটনায় সোমবার মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত তূর্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

উল্লেখ্য, গত রোববার দুপুরে ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে মুক্তিযুদ্ধ মঞ্চের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন নুরসহ প্রায় পাঁচজন নেতাকর্মী।

এদিকে এ ঘটনায় সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজুভাস্কর্যের পাদদেশ থেকে সন্ত্রাসবিরোধী ঐক্যের ব্যানারে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মিছিলটি কেন্দ্রীয় মসজিদ হয়ে মধুর ক্যান্টিন থেকে সিনেট ভবনের সম্মুখ দিয়ে অপরাজেয় বাংলায় আসে। তারপর প্রক্টর অফিসের সামনে কিছুক্ষণ অবস্থান করে আবার মধুর ক্যান্টিন হয়ে রাজুতে ফিরে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ