সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

বছরের শেষ সূর্যগ্রহণ কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৯ সালের শেষ সূর্যগ্রহণ বাংলাদেশের আকাশে দৃশ্যমান হবে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)। জ্যোতির্বিজ্ঞানীরা এই বলয়গ্রাস সূর্যগ্রহণের নাম দিয়েছেন ‘রিং অব ফায়ার’। সূর্যগ্রহণের সময় সূর্যকে দেখাবে একটি রক্তাক্ত আংটির মতো। সূর্যকে বড়জোর ৩ মিনিট ৪০ সেকেন্ড এ অবস্থায় দেখা যাবে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আকাশ পরিষ্কার থাকা সাপেক্ষে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৮টা থেকে আংশিকভাবে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। তবে, কেন্দ্রীয় সূর্যগ্রহণ শুরু হবে সকাল ৯টা ৩৬ মিনিট থেকে।

এ সময় সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করার কারণে চাঁদের ছায়া এসে সূর্যকে ঢেকে ফেলবে।

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এই আংশিক সূর্যগ্রহণ পর্যবেক্ষণে ক্যাম্প আয়োজন করেছে।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল আটটা থেকে জাদুঘরের ছাদ থেকে দুইটি করোনাডো টেলিস্কোপের মাধ্যমে এই আংশিক সূর্যগ্রহণ পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে। এছাড়াও, সূর্যগ্রহণ নিয়ে থাকবে বিশেষজ্ঞ আলোচনা।

শ্রীলঙ্কা, দক্ষিণ ভারত, সৌদি আরব, কাতার, আমিরাত, ওমান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও ফিলিপিন থেকে এটা খুব ভালোভাবে দেখতে পাওয়া যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ