সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

ভারতে বিমানে আগুন, ওড়ার ১০ মিনিটের মধ্যে অবতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির কারণে ‘গো এয়ারের’ একটি বিমানের লেজের অংশে আগুন ধরে যায়। এতে ১৩২ জন আরোহীকে নিয়ে কলকাতাগামী বিমানটি মাত্র দশ মিনিটের মাথায় রানওয়েতে ফিরে আসে।

পরবর্তীকালে এয়ারবাস ‘এ-৩২০ নিও’ মডেলের বিমানটির যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থার (ডিজিসিএ) জানিয়েছে, যাত্রীরা ইঞ্জিনের টেইল-পাইপে (পেছনের অংশে) আগুন লক্ষ্য করেন। এরপর তারা আতঙ্কিত হয়ে অনবোর্ড কর্মীদের জানালে ফের গুয়াহাটিতে অবতরণ করে ওই বিমান।

গো-এয়ারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে সেই বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যে গুয়াহাটি ফিরে এসেছিল।সেখানেই আমাদের ইঞ্জিনিয়াররা ত্রুটি ঠিক করে ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। এরপর নিরাপদে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়া গেছে।

এর আগে গত রোববার মুম্বাই থেকে ভারতের পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের রাজধানী চন্ডীগড়গামী একই বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা গিয়েছিল। দীপাবলির পর থেকে গো-এয়ার আর ইন্ডিগোর এই এয়ার বাসে যান্ত্রিক গোলযোগ দেখা যাচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ