সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

মমতাকে বাংলাদেশে পাঠানোর হুঁমকি বিজেপি নেতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে নাগরিকত্ব আইন ইস্যুতে যখন ফুঁসছে গোটা দেশ। আইনের বিরোধিতায় পথে নেমেছেন মানুষ।

আইনের বিরোধিতায় সরব হয়েছেন স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিনন্দন যাত্রার আয়োজন করল বিজেপি।

জানা যায়, ঐ সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে বাংলাদেশে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। গতকাল মঙ্গলবার নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) সমর্থনে শিলিগুড়িতে অভিনন্দন যাত্রায় তিনি এ হুঁশিয়ারি দেন।

রাহুল সিনহা আরো বলেন, ‘মুখ্যমন্ত্রী সিএএ মানেন না। আমরা ওনাকে মানি না। উনি যেভাবে বাংলাদেশিদের জন্য সোচ্চার হচ্ছেন, তাতে ওনাকেই দেশ ছাড়তে হবে।’

ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) সমর্থনে শিলিগুড়িতে অভিনন্দন যাত্রায় আশাব্যঞ্জক জমায়েত হয়েছিল। এদিন উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসুসহ একাধিক সাংসদ।

মিছিল শেষে দেবেন্দ্র ফড়নবীশ যুক্তি দেন, ‘নাগরিকত্ব সংশোধনী আইন সকলের জন্য ভালো হবে। কারও কোনো ক্ষতি হবে না। সকলকে এখানে ভুল বোঝানো হচ্ছে। সকলকে ভয় দেখানো হচ্ছে। কারও ভয়ের কোনো কারণ নেই।’

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে কোনোভাবেই সিএএ কার্যকর করতে দেবেন না বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তার দাবি, বিজেপি ধর্ম নিয়ে খেলা করছে, ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতি করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ