সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

মুসলিম বিশ্বের ঐক্যে ওআইসি কে বার্তা দিলো সৌদি মন্ত্রিসভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

মুসলিম বিশ্বের ঐক্যে ওআইসিকে জোরদার ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছে সৌদি মন্ত্রিসভা।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এর বরাতে আল-আরাবিয়া ডটনেট জানায়, গতকাল মঙ্গলবার সৌদি আরবের মন্ত্রি পরিষদ বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সভাপতিত্বে একটি জরুরি বৈঠক করেন। বৈঠকে  ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) কে ইসলামী বিশ্বের জন্য ঐক্যবদ্ধ কণ্ঠস্বর হিসেবে জোরদার ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছে।

এসপিএ আরো জানায়, বাদশাহ সালমান বৈঠকে বলেন, ১৯৬৯ সালে ওআইসির প্রতিষ্ঠার পর থেকে যৌথভাবে মুসলিম বিশ্বের সমস্যা সমাধানে জোরদার ভূমিকা পালন করে আসছে। তিনি এ পদক্ষেপকে আরও জোরদার করার আহ্বান জানান।

মন্ত্রিসভার আলোচনায় আরো বলা হয়েছে, মুসলিম জাতির স্বার্থ অর্জনের লক্ষ্যে সদস্য দেশগুলির পাশাপাশি সংগঠনের সদর দফতরকে সমর্থন ও সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছে সৌদি। সৌদি আরব ভিশন ২০৩০ লক্ষ্য অর্জন নিশ্চিত করতে তার অর্থনৈতিক সংস্কার অব্যাহত রাখতে বদ্ধপরিকর।

আল-আরাবিয়া ডটনেট থেকে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ