সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সাড়ে নয় ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা কেটে গেলে আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে শিমুলিয়া ঘাট থেকে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ঘন কুয়াশার কারণে গতকাল মঙ্গলবার রাত ১২টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ছয় শতাধিক যানবাহন।

গতকাল রাতে কাঁঠালবাড়ী ঘাট থেকে ছেড়ে আসা শিমুলিয়াগামী ‘ফরিদপুর’ ও ‘পরান’ নামের দুটি ফেরি প্রায় ছোট-বড় ২৫টি গাড়ি ও শতাধিক যাত্রী নিয়ে মাঝ পদ্মায় নোঙর করে রাখে। কনকনে শীতে আটকেপড়া যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। সকাল সাড়ে আটটার দিকে আটকে পড়া ফেরি দুটি শিমুলিয়া ঘাটে এসে পৌঁছে। ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ছয় শতাধিক যানবাহন।

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মুহা. ফয়সাল বিষয়টি নিশ্চিত করে জানান, সাড়ে ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা কেটে গেলে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে শিমুলিয়া ঘাট থেকে ফেরি চলাচল শুরু হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ছয় শতাধিক যানবাহন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ