সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

সিসিটিভি ফুটেজ ধ্বংস করেছে ঢাবি প্রশাসন: রাশেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান বলেছেন, ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় সিসিটিভির ফুটেজ ধ্বংস করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের সামনে সংবাদ সম্মেলনে সংগঠনের যুগ্ম আহবায়ক রাশেদ খান এ কথা জানান।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সঞ্জিব ও সাধারণ সম্পাদক সাদ্দামের নেতৃত্বেই ডাকসু কার্যালয়ে হামলা করা হয়েছে। তাই অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার না করলে লাগাতার আন্দোলনের ঘোষণা দেয়া হবে।

নুরের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, নুর মাঝেমধ্যে বমি করছেন। হাতে ও কোমরে প্রচণ্ড ব্যথার কারণে রাতে ঠিকভাবে ঘুমাতে পারছে না।

উল্লেখ্য, ডাকসু ভবনের বাইরে এবং ভেতরে মিলিয়ে মোট ৯টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা আছে। ক্যামেরার ফুটেজগুলো ধারণ করা হতো ডাকসুর সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আবুল কালাম আজাদের কক্ষে। সেই কক্ষে একটি মনিটর এবং একটি সিপিইউ ছিল। কিন্তু হামলার ঘটনার পর সেই মনিটর এবং সিপিইউয়ের কোনো হদিস পাওয়া যাচ্ছে না।

প্রসঙ্গত, গত রোববার বেলা পৌনে ১টার দিকে ডাকসুতে ঢুকে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে ভিপি নুরুল হক নুরের ওপর হামলা চালায়। এ ঘটনায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের ২৪ জন নেতাকর্মী মারাত্মকভাবে আহত হন।

একপর্যায়ে ভিপি নুর ও তার সঙ্গীরা ভেতর থেকে দরজার ছিটকিনি বন্ধ করে আত্মরক্ষার জন্য সেখানেই অবস্থান করেন। পরে প্রক্টর ও সহকারী প্রক্টর এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ