সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

বিভেদ ভুলে দেশের উন্নয়নে সহযোগিতা করুন: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হিংসা-বিভেদ ভুলে দেশের উন্নয়নে সহযোগিতা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, দেশের উন্নয়নে কাজ করে এই সরকারকে সহযোগিতা করুন। তাহলে দেশের উন্নয়ন হবে।

শুক্রবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউরা হলদিপুর ইউনিয়নের ভুরাখালী গ্রামের নলুয়ার হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের দৃশ্যমান উন্নয়নের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশে গ্রামে গ্রামে বিদ্যুৎ দিয়েছে আওয়ামী লীগ সরকার। যারা পাকিস্তানিদেরকে ভালোবাসে তাদেরকে বলছি বাংলাদেশ আর পাকিস্তান হবে না। ধর্মের নাম ব্যবহার করে কাজ হবে না। তারা দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে, খুন খারাপি করে এবং দেশের জন্য বদনাম আনে তারা দেশের শত্রু। এদের কাছ থেকে দূরে থাকতে হবে। তারাই দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করছে সবসময়।

জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ আয়োজনে অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্যে রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ।

পরে পরে তিনি জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের আয়োজনে উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শত কোটি টাকার উন্নয়ন প্রকল্পের আওতাধীন হত দরিদ্র সাতশ’ পরিবারের মধ্যে গভীর নলকূপের টোকেন ও তিনশ পরিবারের মধ্যে পাকা ল্যাট্রিন বিতরণ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ