সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রে ৬ যাত্রী নিয়ে হেলিকপ্টার নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী ছিলেন। খবর ‘সিএনএন’।

যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের পক্ষ থেকে দেওয়া তথ্যের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) হেলিকপ্টারটি নিখোঁজ হয়।

এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে কোস্টগার্ড বলেছে, একটি পর্যটকবাহী হেলিকপ্টার খুঁজে পাওয়া যাচ্ছে না। হেলিকপ্টারটিতে মোট ছয়জন যাত্রী ছিলেন। এদের মধ্যে রয়েছে দুই শিশু।

বিবৃতিতে আরও বলা হয়েছে, স্থান নির্ণয়ের জন্য হেলিকপ্টারটিতে একটি বৈদ্যুতিক লোকেটার সংযুক্ত আছে। তবুও হেলিকপ্টারটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে কোস্টগার্ডের উদ্ধার দলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, হেলিকপ্টারটিকে খোঁজার জন্য একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তাছাড়া উদ্ধার অভিযানে পাঠানো হয়েছে একটি এমএইচ-৬৫ হেলিকপ্টার। তবে বাতাস ও বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে।

আরআম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ