সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

ঢাকা সিটি নির্বাচনে ইভিএম ব্যবহার হবে: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

আজ শনিবার বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঢাকার দুই সিটি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও প্রতিযোগিতামূলক হবে জানিয়ে কেএম নূরুল হুদা বলেন, আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।

ইভিএম নিয়ে বদিউল আলম মজুমদারের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, বদিউল আলম মজুমদার ইভিএম প্রযুক্তি সম্পর্কে মন্তব্য করার মতো উপযুক্ত ব্যক্তি নন। যদি নির্বাচন কর্মকর্তারা এ ইভিএম বিষয়ে অভিযোগ করেন তাহলে তা খতিয়ে দেখা হবে।

কেন্দ্রে ভোটার উপস্থিতি কম পাওয়া নিয়ে তিনি বলেন, নির্বাচনে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকে। আর নির্বাচন কমিশনের দায়িত্ব শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন, আমরা সেই পরিবেশ সৃষ্টি করি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ